Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড এখন মরক্কোর দখলে

আফ্রিকান বিশ্বকাপ বাছাইয়ে কঙ্গোকে হারিয়ে টানা ১৬ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়েছে মরক্কো। স্পেনের ১৫ ম্যাচ জয়ের পুরোনো রেকর্ড ভেঙে আটলাস লায়ন্সরা এখন ইতিহাসের সর্বাধিক ধারাবাহিক বিজয়ী জাতীয় দল।

বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছে মরক্কো জাতীয় দল। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে তারা গড়ে ফেলেছে টানা সর্বাধিক জয়ের বিশ্বরেকর্ড। এই জয়ের মাধ্যমে স্পেনকে পেছনে ফেলে ১৬ ম্যাচের অপরাজিত রেকর্ড গড়ল আটলাস লায়ন্সরা।

এর আগে টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ডটি ছিল ইউরোপের পরাশক্তি স্পেনের দখলে, যা ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত স্থায়ী ছিল। কঙ্গোর বিপক্ষে জয় দিয়ে মরক্কো বাছাইপর্ব শেষ করেছে শতভাগ জয়ের কৃতিত্বে—‘ই’ গ্রুপে আট ম্যাচে আট জয়, আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিটও।

গত বছরের মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর থেকে মরক্কো আর কোনো ম্যাচে হারেনি। এরপর থেকে তারা জিতেছে টানা ১৬ ম্যাচ—যার মধ্যে রয়েছে ৭টি বিশ্বকাপ বাছাই, ৬টি আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাই, এবং ৩টি প্রীতি ম্যাচ। এই সময় দলটি করেছে মোট ৫০ গোল, বিপরীতে হজম করেছে মাত্র ৪ গোল।