নেসকোর গাছ কাটা এবং রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৮ নভেম্বর) জয়পুরহাট, বগুড়া এবং রংপুরের কিছু অংশ সহ বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কিছু এলাকায় ৯ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। সাময়িক অসুবিধার জন্য নেসকো ক্ষমা চেয়েছে।
বিপজ্জনক গাছের ডালপালা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী শনিবার (৮ নভেম্বর) দেশের বিভিন্ন জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে জয়পুরহাট ও বগুড়া জেলার কিছু অংশসহ রংপুর বিভাগের একাধিক এলাকাতেও দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক ঘোষণায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) নির্ধারিত এই বিদ্যুৎ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।
নোটিশে জানানো হয়েছে, রংপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—সাবস্টেশন থেকে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজা মণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, জুট মিলে পূর্ব পাশ পর্যন্ত, মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইনস স্কুল এবং ফায়ার সার্ভিস মোড়।
জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী বিপজ্জনক গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে শনিবার সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত (মোট ৭.৫ ঘণ্টা) গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টার পাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজ পাড়া, হিলি রোড, পাচুর মোড় থেকে সিও কলোনি সংলগ্ন সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোড এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ জানিয়েছে, পুরাতন বগুড়া ১১ কেভি ফুলতলা ফিডার লাইনের নিকটবর্তী গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলিমপুর, মেডিকেল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিওপ্যাথিক কলেজ এবং ফুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো।