হামাসকে নিরস্ত্র করতে প্রয়োজনে সহিংস পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে মার্কিন দূতরা হামাস নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকও করেছেন বলে জানা গেছে।
প্রয়োজনে সহিংস উপায়েই হামাসকে নিরস্ত্র করা হবে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন,
“আমরা আগেই বলেছি, তাদের অস্ত্র ফেলে দিতে হবে। যদি তারা রাজি না হয়, তাহলে যত দ্রুত সম্ভব আমরা নিজেরাই তা করব। প্রয়োজনে সহিংস উপায়েও তাদের নিরস্ত্র করা হবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অস্ত্রহীন থাকবে।”
এদিকে, কূটনৈতিক সূত্রে জানা গেছে, হোয়াইট হাউসের দূতরা সম্প্রতি হামাস নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন, যা এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের আলোচনার ইঙ্গিত দেয়।