নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) যদি শাপলা প্রতীক দেওয়া হয়, তিনি কোনো মামলা করবেন না। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, যদি তাকে জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তবে নির্বাচন কমিশন আর কাউকেই তা দিতে পারবে না। এনসিপির বয়স ও অভিজ্ঞতা এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের লক্ষ্য বিবেচনায় তিনি তাদের প্রতি সহানুভূতিশীল বলে উল্লেখ করেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি ‘শাপলা’ প্রতীক পায়, তাহলে তিনি কোনো ধরনের মামলা করবেন না। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
মান্না তার পোস্টে লিখেছেন,
“শাপলা প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয়, আমি মামলা করব না।”
পরে এক মন্তব্যে তিনি আরও বলেন,
“যদি আমাকে জাতীয় প্রতীকের কারণে শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন অন্য কাউকেও দিতে পারবে না। এনসিপির নেতারা আমার কাছে এসেছিলেন। তাদের বয়স ও অভিজ্ঞতা, আর শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের লক্ষ্যের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি সহানুভূতিশীল। তাই শাপলা প্রতীক পেলে আমি নিশ্চয়তা দিচ্ছি— আমি কোনো মামলা করব না।”