Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

ছয় দফা দাবিতে সারা দেশে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিয়োগবিধি সংশোধন, ১৪তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। রাজবাড়ী, সাতক্ষীরা ও মাদারীপুরসহ বিভিন্ন জেলায় তারা কর্মসূচি পালন করছেন। স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আশ্বাস পেলেও তাদের দাবি পূরণ হয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা

নিয়োগবিধি সংশোধন ১৪তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার ( অক্টোবর) সকাল থেকেই তারা কর্মসূচি পালন করছেন।

রাজবাড়ীতে সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন জেলার স্বাস্থ্য সহকারীরা। তারা জানান, বহুদিন ধরে দাবি আদায়ের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে টাইফয়েড টিকাদানসহ সব কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন তারা।

একই দাবিতে সাতক্ষীরাতেও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না।

এদিকে, মাদারীপুরে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল ৯টা থেকে জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন তারা। বক্তারা জানান, সরকারের পক্ষ থেকে দ্রুত দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হবে।